বাগেরহাটে চারটি আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। গতকাল বিকালে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল, খাদেম নিয়ামুল নাসির, আলাউদ্দিন হাদিউজ্জামান হিরো প্রমুখ। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছেন তারা।