আলিম পরীক্ষায় এবারো দেশসেরা ফলাফল অর্জন করেছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় ২৫৬ জন পরীক্ষার্থী জিপিএ৫ পেয়েছে। এছাড়া ৩৭৪ জন পরীক্ষার্থীর অন্য সবাই ‘এ’ গ্রেড পেয়ে পাস করেছে। কয়েক বছর ধরে এ মাদ্রাসা প্রতি বছরই আলিম পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করে। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গাজী শহিদুল ইসলাম গতকাল দুপুরে এ ফলাফল ঘোষণাকালে জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন।