ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা বালিয়াডাঙ্গীর ফকিরভিটা থেকে গতকাল বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার করেছে বিজিবি। ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন নীলগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে কান্তিভিটা বিওপির টহল দল প্রাণীটিকে উদ্ধার করে। নীলগাইটি সুস্থ রয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হবে।