কমরেড মণি সিংহের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরের টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাত দিনব্যাপী ‘কমরেড মণি সিংহ’ মেলা গতকাল শুরু হয়েছে। ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।

দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১১টায় উপজেলার টংক শহীদ স্মৃতিস্তম্ভ  প্রাঙ্গণে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মনজুরুল আহসান খান, কমরেড শহিদুল্লাহ চৌধুরী, ১৪ দলের অন্যতম নেতা কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক অসীত বরণ রায়, সিপিবির কেন্দ্রীয় সদস্য ও মণি সিংহের একমাত্র সন্তান ডা. দিবালোক সিংহ, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম সফিক, উপজেলা সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীর প্রমুখ।