২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের ১৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী মহিলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।