লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে গতকাল ভোরে বাংলাদেশী দুই যুবক নিহত ও একজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ভোর ৪টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী-চ্যাংড়াবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশী যুবক নিহত ও একজন আহত হয়।
ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় সীমান্ত এলাকায় গরু আনতে গেলে এ ঘটনা ঘটে।
বিজিবি ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন বলেন, ‘বিএসএফের গুলিতে দুজন নিহত ও একজন আহত হওয়ার কথা শুনেছি।
সঠিক ঘটনা জানতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে।
এরপর নিশ্চিত তথ্য জানা যাবে।’ পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত দুই বাংলাদেশী নিহত ও একজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।










