ময়মনসিংহে রেল লাইনে উঠে পড়া বালুবাহী ড্রাম ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। ওই ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

খবরটি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।