ঝালকাঠিতে অটোরিকশাচালক মাহফুজুর রহমান (২৩) হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের দাবিও জানান বক্তারা। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঝালকাঠি থানার ওসি মো. শহিদুল ইসলাম।