চুয়াডাঙ্গা প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের ২০২৬-২৭ মেয়াদি কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান হয়েছে। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে কমিটির সদস্যদের শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল ও আ স ম আব্দুর রউফ।