বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেল গণমাধ্যমকে সাক্ষাতের বিষয়ে জানিয়েছে।
এ সময় এ সময় দূতাবাসের আরো কয়েকজন কর্মকর্তা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন দলের পক্ষে উপস্থিত ছিলেন।















