বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ফেনীর ৭৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইউসিসি। গতকাল সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও ইউসিসি গ্রুপের পরিচালক ড. এমএ হালিম পাটোয়ারী। ইউসিসি ফেনী শাখার পরিচালক লোকমান হোসেন সুমনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া শিপন, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বাবুল চন্দ্র শীল, কানকির হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম নেছার উদ্দিন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী প্রমুখ।
সংবর্ধনা
বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ফেনীর ৭৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইউসিসি।
বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ফেনীর ৭৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইউসিসি।










