জয়পুরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি ও সমস্যা সম্বলিত স্কিম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ আগস্ট)  জেলা এলজিইডি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

জয়পুরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, জয়পুরহাট এলজিইডি’র সহকারী প্রকৌশলী কে. এম আব্দুল আলিম রবিন, সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ, সহকারী প্রকৌশলী শরিফুল আলম, উপ-সহকারী প্রকৌশলী মোকছেদুল আলম, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মানিক, ঠিকাদার আজম আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সংসদ সদস্য এলজিইডি চত্বরে বৃক্ষ রোপণ করেন।