কুমিল্লার দেবীদ্বারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ মার্কেট ভেঙে দেয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে গতকাল দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।