রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টিতে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে রাত ১০টা ২৮ মিনিটে আগুনের খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন। এরপর একে একে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাজারের কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনের (এল আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম তলার একাংশে) আগুন লাগে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন ২য় থেকে ৫ তলায় শিশুদের ডায়াপারের গুদাম রয়েছে। এছাড়া আশপাশে কাঠের গুদাম রয়েছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে










