দ্রুত মানবিক সহায়তা দেয়ার জন্য বরগুনায় স্বেচ্ছাসেবীদের তালিকা গঠন করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাগো নারী পাঠশালা প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। কর্মশালায় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ ৫০ জন অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।