শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর গাজীপুরে মেয়রের বাসাসহ
কয়েক জায়গায় আগুন দিয়েছে জনতা। আজ
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের খবর
টিভিতে শোনার সঙ্গে সঙ্গেই উল্লাস করেছে গাজীপুরের মানুষ। সে সঙ্গে, বেশ কিছু জায়গায়
ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
বিকেল ৪টার দিকে গাজীপুর শহরের প্রধান সড়ক রাজবাড়ী রোড
লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় কয়েকজনকে রাস্তায় আগুন জেলে উল্লাস করতে দেখা যায়। এছাড়া
কিছু লোক শহরের প্রাণকেন্দ্রে মুক্তমঞ্চে স্থাপিত চারনেতার প্রতিকৃতি ভেঙে ফেলে। বাংলাদেশ
কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভেতর স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাংচুর
করে।
এছাড়া হারিকেনস্থ গাজীপুর সিটির মেয়র জায়েদা খাতুনের বাসভবনে
আগুন দেয়। মহানগর যুবলীগের আহবায়ক রাসেল সরকারের জয়দেবপুর চৌরাস্তার বাসভবনেও আগুন
লাগানো হয়।










