টাঙ্গাইলের ঘাটাইলে একই
পরিবারের দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার
দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, হামিদপুরের খামারপাড়ায় ওই পরিবারের ছেলের বৌ, তার শ্বাশুড়ি ও এক যুবকের মহদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ বছর বয়সী এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজহারুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করে বলেন, এক পরিবারের তিনজনের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তদন্তের পর জানা যাবে।










