সিরাজগঞ্জের কামারখন্দে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের ছবের মোল্লার ছেলে শফিকুল মোল্লা (২২) ও তার স্ত্রী নুরী খাতুন (১৯)। পারিবারিক কলহের জেরে স্ত্রী নুরীকে শ্বাসরোধে হত্যার পর শফিকুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কামারখন্দ থানার ওসি নুর নবী প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’
স্বামী-স্ত্রীর মরদেহ
সিরাজগঞ্জের কামারখন্দে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের কামারখন্দে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।










