বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল মালেক। তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষাদান করতে পারলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব।’