একাডেমিক কার্যক্রম শাটডাউন করে প্রতীকী প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। নয় দফা দাবিতে গতকাল সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। দাবির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইনস্টিটিউটের বর্তমান শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একমাত্র বাস্তবসম্মত সমাধান হলো স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি ও একাডেমিক স্বকীয়তা। দাবি বাস্তবায়নে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
একাডেমিক কার্যক্রম শাটডাউন করে প্রতীকী প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
একাডেমিক কার্যক্রম শাটডাউন করে প্রতীকী প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।










