চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী থেকে ৭২ লাখ চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। পরে রেণুগুলো ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। গতকাল বেলা ১১টার দিকে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। এর আগে শনিবার রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।