‘স্বাধীনতার শিখা জ্বলে উঠুক প্রতিটি হৃদয়ে’ স্লোগানে রাঙ্গামাটিতে নজরুল স্মরণানুষ্ঠান উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটির বৃহত্তর টিঅ্যান্ডটি শাখা উদীচীর সভাপতি আশীষ কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা উদীচীর সহসভাপতি এম জিসান বখতেয়ার।