পাবনা জেলা কারাগারের কয়েদিদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে পাবনা সমাজসেবা কার্যালয় প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেছে। গতকাল সকালে সমাজসেবা কার্যালয়ের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি কারাগারে এ উপকরণ বিতরণ করে। কয়েদিদের চারটি ট্রেডের জন্য দুটি বৈদ্যুতিক সেলাই মেশিন, আসবাব তৈরির উপকরণ, বৈদ্যুতিক কাজ করার উপকরণ এবং রাজমিস্ত্রির কাজের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে পাবনা জেলসুপার মো. শাহ আলম খানের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুল কবির, জেলার আব্দুল্ল্যাহেল আল আমিন, বেসরকারি কারা পরিদর্শক মো. ইদ্রিস আলী বিশ্বাস প্রমুখ।










