ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে মল্লিকপুর থেকে সূর্যপাশার রাস্তার প্রশস্ততা বাড়াতে এ অভিযান চালানো হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার দেয়াল ভেঙে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।