ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচ ব্যবস্থা প্রকল্পের সম্ভাব্যতা, কারিগরি ও পরিবেশগত এবং সামাজিক প্রভাব মূল্যায়ন বিষয়ে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলাম। কর্মশালায় নদীর তীর প্রতিরক্ষা ও বাঁধ নির্মাণসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করা হয়েছে।