মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ১৩ আগস্ট পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদ থেকে ড. এম খায়রুল হোসেন পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. শেখ আব্দুর রশীদ।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ওএসডি করে। তার বিরুদ্ধে মামলাও করা হয়। পরে তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও তাকে চার বছর পর জানানো হয়, যখন অবসরে যান তিনি। অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এ কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি তার ব্যাচে প্রথম হয়েছিলেন।










