জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, স্বপ্ন ও নীতি-নৈতিকতা নতুন প্রজন্মকে জানাতেই মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চার আয়োজন করা হয়েছে। মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী, তাই এখান থেকেই মুজিবের প্রচার করা হচ্ছে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে। জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রতিদিনই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, খ্যাতনামা ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক, সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বঙ্গবন্ধুর নানা বিষয়ে আলোচনা করা হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কাজটি আমরা করতে সফল হয়েছি। মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ রূপান্তর হওয়ায় এমন চমত্কার একটি অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। যেখানে প্রতিদিনই অনেক গুণী মানুষের আগমন ঘটে। গত বুধবার রাতে জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে মেহেরপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চায় সংগীতানুরাগী বঙ্গবন্ধু শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন প্রথিতযশা সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব আলকামা সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রমুখ।










