ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। এক সপ্তাহ ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নিম্নগামী হয়ে পড়ছে তাপমাত্রা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এ অবস্থা চলছে পরদিন দুপুর ১২টা পর্যন্ত। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরো কয়েক দিন চলতে পারে বলে জানিয়েছেন কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র।