মৎস্য আহরণে নিষেধাজ্ঞার সময় চাল বরাদ্দ বাড়ানোসহ সাত দফা দাবি জানিয়েছেন বরিশাল অঞ্চলের জেলেরা। দাবি বাস্তবায়নে গতকাল বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সমিতির নেতারা। স্মারকলিপিতে ৪০ কেজি চালের পরিবর্তে ৬০ কেজি ও ৫ হাজার টাকা করে দেয়ার দাবি জানান তারা। এছাড়া নিখোঁজ ও নিহত জেলেদের ক্ষতিপূরণ দেয়ার কথাও উল্লেখ করেন।