সমাজসেবায় গড়ব দেশ, স্মার্ট হবে বংলাদেশ—স্লোগানে নরসিংদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ, জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা।