নরসিংদীর পলাশ উপজেলায় ইটবাহী ট্রলিচাপায় সাকিব শেখ (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব পলাশের চরসিন্দুর ইউপির দক্ষিণ দেওড়া গ্রামের মো. মালেক শেখের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব শেখ। সকাল ৯টার দিকে ধানমইন্নার টেক এলাকায় ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় সাকিব ট্রলির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। I