শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনের পর চট্টগ্রামে
বিএনপি নেতা ডা. শাহাদাত ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় ভাংচুর করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) আমীর খসরুর চট্টগ্রামের বাসভবনেও গুলিবর্ষণ, হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাংচুর চালানো হয়।
আমীর খসরুর কন্যা রুবায়না মাহমুদ চৌধুরী ফেসবুক স্ট্যাটাসে তাদের বাড়িতে হামলার কথা জানান। তিনি বলেন, আমাদের বাড়িতে হামলা হয়েছে। জাহিন চৌধুরী আহত হয়েছেন, আমাদের ওপর আক্রমণ হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে কাজ করছেন।










