রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুই দিনব্যাপী দশম আরসিএফ ক্যারিয়ার ফেয়ার শুরু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে করপোরেট সংস্থাগুলোর স্টল পরিদর্শন, এইচআর সামিট, সেমিনার, ওয়ার্কশপসহ বিভিন্ন কর্মসূচি। শুধু রুয়েট নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করতে পারবেন।