গতকাল জেলার ফুলগাজী সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমএম জিল্লুর রহমান জানান,, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গতকাল ফুলগাজীর সীমান্ত অঞ্চলে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস ও দামি শাড়ি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা। এগুলো আইনি প্রক্রিয়ায় স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।










