পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৮৫০ কৃষকের মাঝে ৮৫০ কেজি পেঁয়াজবীজ ও ৩৪ টন সার বিতরণ করা হয়। গতকাল সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।