নানা আয়োজনে সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। নজরুল একাডেমি সিরাজগঞ্জ শাখা এ উৎসব আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। গতকাল দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু। এর আগে একটি শোভাযাত্রা পৌর ভাসানী মিলনায়তন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।