রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মনোনয়নপত্র বিতরণে আরো একদিন সময় বাড়ানো হয়েছে। তবে হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। গতকাল বিকাল ৫টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তারা চাইলে নির্বাচনে প্রার্থীও হতে পারবে। মনোনয়নপত্র বিতরণের সময় আরো একদিন বাড়ানো হয়েছে।’