বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার কারণ, সরকারের ভুল নীতি এবং দুর্নীতি। ক্যাপাসিটি চার্জের নামে কোটি কোটি টাকা লুট হয়েছে।’
গতকাল দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় উদ্যোগে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামের বাজারে ক্রেতা সমবায় ও শহরে উৎপাদন সমবায় ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন।’
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে সিপিবির এই নেতা বলেন, ‘গণতন্ত্রহীনতার সুযোগে অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। টাকা পাচার অতীতের তুলনায় বেশি। ঋণখেলাপিও অতীতের তুলনায় বেশি।’
সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সিপিবির সভাপতি ইয়াকুব আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান প্রমুখ।










