বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন দীর্ঘ ১৭ বছর পর। স্ত্রী ও কন্যাসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে ফ্লাইটে উঠেছেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার পর তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
তারেক রহমানকে বহনকারী বিমানটি কোথায়, দেখতে ক্লিক করুণ ফ্লাইট ট্র্যাকারে















