ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাল সনদ দিয়ে নিয়োগ পাওয়া দুই শিক্ষকের অপসারণ ও ম্যানেজিং কমিটি নির্বাচনের নামে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল সকালে রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।