ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের পুকুরে বাঁধ দেয়ার সময় বজ্রপাতে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সতেরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন, পাগলা থানার লংগাইর ইউনিয়নের সতেরবাড়ি গ্রামের সোহেল মণ্ডল (৪০) ও রাজিব মণ্ডল (৩৫)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। বিষটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব।

মৃত রাজিবের বাবা জানান, আজ সকাল ৭টার দিকে প্রবল বৃষ্টিতে বাড়ির পাশের মাছের খামারটি তলিয়ে যাচ্ছে দেখে সোহেল ও রাজিব পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তারা।