কুড়িগ্রামে নবনির্মিত একটি মার্কেট উদ্বোধন ও চুক্তিবদ্ধ সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়েছে। গতকাল রাজারহাট উপজেলার চওড়াহাট বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন। অনুষ্ঠানে ৫৮ সদস্যের মাঝে সাড়ে ৭ লাখ টাকার লভ্যাংশ বিতরণ করা হয়। প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে নিজেরা মার্কেট নির্মাণ করে এ লভ্যাংশ পান বলে জানিয়েছে এলজিইডি।