মাদারীপুর সদর উপজেলায় মস্তফাপুরে এলাকায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও অনিয়মের অভিযোগে ৫ ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (১৭ মার্চ) এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
মাদারীপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীরা অসাধু উপায়ে পণ্য বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়। রোববার মস্তফাপুর এলাকার পাঁচ জন ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, অসাধু ব্যবসায়ীরা দ্রব্য সামগ্রীর যেন লাগামহীন ভাবে বিক্রি না করতে পারে সেজন্য আমরা নিয়মিত বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।










