চাঁপাইনবাবগঞ্জে নির্বাচিত ১০টি যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ ও ৪০ প্রশিক্ষণার্থীকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। গতকাল বিকালে নিজ কার্যালয়ে চেক বিতরণ ও অনুদান প্রদান করেন জেলা প্রশাসক একেএম গালিব খান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। অনুষ্ঠানে পাঁচ উপজেলার ১০টি নির্বাচিত যুব সংগঠনকে ৪ লাখ ১০ হাজার টাকা এবং ৪০ জন ড্রাইভিং প্রশিক্ষণার্থীর মাঝে ১ লাখ ৫০ হাজার টাকা ভাতা দেয়া হয়েছে। বণিক বার্তা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
যুব সংগঠন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে অর্থ সহায়তা
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচিত ১০টি যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ ও ৪০ প্রশিক্ষণার্থীকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। গতকাল বিকালে নিজ কার্যালয়ে চেক বিতরণ ও অনুদান প্রদান করেন জেলা প্রশাসক একেএম গালিব খান।