চাঁদপুরে ভেজাল মিশ্রিত হলুদের গুঁড়া ও মিষ্টি বিক্রির অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে শহরের পুরান বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার উপস্থিত ছিলেন।