বৃহত্তর নোয়াখালীর চিকিৎসা খাতের উন্নয়নে ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করেন রাজনৈতিক নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্টজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, ফেনীতে এখনো গড়ে ওঠেনি মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। স্বাস্থ্যগত কোনো সমস্যা হলে ছুটতে হয় চট্টগ্রাম অথবা ঢাকায়। এজন্য চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ফেনীতে প্রতিষ্ঠা করা যৌক্তিক বলে মনে করেন তারা।
ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল দাবিতে মানববন্ধন
বৃহত্তর নোয়াখালীর চিকিৎসা খাতের উন্নয়নে ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর নোয়াখালীর চিকিৎসা খাতের উন্নয়নে ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।










