মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আইরমাড়া গ্রামে ধুমধাম আয়োজনে চলছিল এক কিশোরীর বাল্যবিবাহ অনুষ্ঠান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই বাল্যবিবাহ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন। জানা যায়, আইরমাড়া গ্ৰামের মো. কালু বেপারির ছেলে মো. সুজন মিয়ার সঙ্গে একই গ্ৰামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর (১৬) বিয়ের আয়োজন চলছিল।