নরসিংদীতে সুমাইয়া আক্তার মিম নামে এক শিশু হত্যা মামলায় তানভীর আহমেদ পাভেল (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।