শীত মৌসুমের আকস্মিক বৃষ্টিতে স্থবির
হয়ে পড়েছে ঝিনাইদহের জনজীবন। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) রাত থেকে জেলার বিভিন্ন এলাকায়
বৃষ্টি হচ্ছে।
আজ সকালেও সেই হালকা বৃষ্টি অব্যাহত
রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
অসময়ের বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে
পড়েছে দিনমজুররা। সাম্প্রতিক সময়ে মৌসুমের রেকর্ড ঠাণ্ডায় কাজে যেতে বিপাকে পড়েন তারা।
এখন ঠাণ্ডা ও বৃষ্টির মিলিত দাপটে কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পারছেন না।
বৃষ্টির প্রভাবে শীত কিছুটা কমলেও জেলার
সড়ক-মহাসড়কে সকাল থেকে কমেছে মানুষের উপস্থিতি।










