মাগুরায় চোর ধরতে গিয়ে খুন হয়েছেন সাজ্জাদ লস্কর নামের এক কৃষক। চোরচক্র গরুভর্তি ট্রাকসহ পালিয়ে যাওয়ার সময় ওই কৃষককে চাপা দিয়ে যায়। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ জেলার শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের সাহেব লস্করের ছেলে।
নিহতের ভাই সাঈদ লস্কর বলেন, চোরেরা আমাদের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে ট্রাকে নিয়ে পালানোর সময় আমার ছোট ভাই সাজ্জাদ টের পেয়ে মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পিছু নেয়। মাগুরা সদরের আসবা এলাকায় এসে ট্রাকটির গতি রোধ করার চেষ্টা করলে তাকে চাপা দিয়ে চলে যায় চোরেরা।










